× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৯ পিএম

আরিফ হোসেন খান। ফাইল ছবি

আরিফ হোসেন খান। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দু'জন সহকারী মুখপাত্র কাজ করবেন। তারা হলেন- ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম। আর হুসনে আরা শিখাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়।

আরিফ হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাকত্তর করে ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা