× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দর থেকে ফল খালাস করবে না আমদানিকারকরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় আগের আল্টিমেটাম অনুযায়ী দুইদিন দেশের সব বন্দর থেকে ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সিদ্ধান্ত অনযায়ী, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এবং বুধবার (৫ ফেব্রুয়ারি) বন্দর থেকে ফল খালাস বন্ধ থাকবে।

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আমরা এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ফল খালাস বন্দের সিদ্ধান্তও জানিয়েছিলাম। কিন্তু এরপরও শুল্ক কর প্রত্যাহার না করায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, এরপরও আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।

এর আগে শুল্ককর কমানোর দাবিতে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নগরীর রেলওয়ে মেনস ক্লাবস্থ ফলমন্ডির সামনে মানববন্ধন করে ফল ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে ব্যবসাীয়রা জানান, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান এবং ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা