× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচক বাড়লেও লেনদেনে অগ্রগতি নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৭:৫৪ পিএম

ছবি : প্রবা

ছবি : প্রবা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে গত ছয় কর্মদিবসের মধ্যে পাঁচ দিনই ঊর্ধ্বমুখী ছিল। এই ছয় দিনের মধ্যে শুধু গত সোমবার ডিএসইএক্স সূচক কমেছিল। বাকি পাঁচ দিনের প্রতিদিনই অল্প অল্প করে পয়েন্ট যোগ হয়েছে ডিএসইএক্সে। এতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। তবে লেনদেন যেভাবে হাজার কোটি টাকা থেকে হঠাৎ ৫০০ কোটির নিচে নেমে এসেছিল, সেখান থেকে উত্তরণে খুব একটা গতি দেখা যায়নি।

গত ২৪ নভেম্বর ডিএসইতে লেনদেন হয় ৩২৩ কোটি টাকা। পরের দুই দিন লেনদেন সামান্য বেড়ে হয় যথাক্রমে ৩৩৯ কোটি এবং ৪১৬ কোটি টাকা। কিন্তু তার পরদিনই সূচকের পতনের কারণে লেনদেন কমে দাঁড়ায় ৩৩৪ কোটিতে। এরপরের ৩ দিন সূচকের সঙ্গে লেনদেন বাড়লেও লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াতে পারেনি। 

বৃহস্পতিবার শেয়ার দরের সামান্য উত্থানে ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। আর লেনদেন ৩৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকায়। তবে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৮৭ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা জেনিক্স ইনফোসিসের ১৯ কোটি ৩৭ লাখ, ই-জেনারেশনের ১৮ কোটি ৫৫ লাখ এবং আমরা টেকনোলজির ১৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫২৭ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ৮ দশমিক ৪৯ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ২৮ টাকা ১০ পয়সায়। এ ছাড়া হাক্কানি পাল্পের ৭ দশমিক ৬৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৭ দশমিক ৬০ শতাংশ এবং মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে বিডি ওয়েল্ডিং লিমিটেড। শেয়ারটির দর ৪ দশমিক ৭৯ শতাংশ কমে সবশেষ ২৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারের দাম ৪ দশমিক ৬৫ শতাংশ কমে লেনদেন হয় ১৭৮ টাকা ৪০ পয়সায়। এ ছাড়া ই-জেনারেশনের ৪ দশমিক ৬৫ শতাংশ, জুট স্পিনার্সের ৩ দশমিক ৬৯ শতাংশ এবং মুন্নু সিরামিকসের ২ দশমিক ৭৩ শতাংশ দর কমেছে।

এদিকে মূল মার্কেটের ধারাবাহিকতায় ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক কিছুটা বেড়েছে। ডিএসএমই-এক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১২টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতেও মূল্যসূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪১৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে মাত্র ১০ লাখ টাকা বেশি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা