× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে নতুন দুটি গ্যাস কূপ আবিষ্কার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের দুটি নতুন প্রাকৃতিক গ্যাস কূপ আবিষ্কার হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান গ্যাস কূপ আবিস্কারের ঘোষণা দিয়েছেন।

সংবাদ সংস্থা আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবের ঘাওয়ার তেল কূপের দক্ষিণ পশ্চিমে  আওতাদ নামের নতুন গ্যাস কূপ আবিষ্কৃত হয়েছে এবং গ্যাস ক্ষেত্রটি হোফুফ শহর থেকে ১৪২ কিলোমিটার দূরে অবস্থিত। আর অন্যটির নাম আল দাহনা, যেটি ধাহরান শহর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।

সৌদি প্রেস এজেন্সি থেকে জানা গেছে, দুটি গ্যাস ক্ষেত্র সৌদি আরামকো আবিষ্কার করেছে।

জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বলেছেন, আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে সৌদি আরবে প্রাকৃতিক গ্যাসের মজুদ বাড়ানোর যাবে। এটি রাষ্ট্রের কৌশলগত নীতি নির্ধারণে সমর্থন করবে এবং অন্যান্য তরল জ্বালানী ব্যবহার কমাতে সহায়তা করবে।

জ্বালানি মন্ত্রী আরও বলেন, এ আবিস্কারের মাধ্যমে এটাও প্রামাণিত হল যে আরব রাজ্যের প্রাকৃতিক সম্পদে প্রচুর পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা