× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বাণিজ্য মেলায় সংঘর্ষ, আহত ২২

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২১:২৭ পিএম

বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দোকান কর্মচারীদের দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দোকান কর্মচারীদের দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

রাজধানীর পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সৃৃষ্ট এই সংঘর্ষের ঘটনায় মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সংঘর্ষে  লিপ্তদের ওপর লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতাদের নিজেদের দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এর জের ধরে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশসহ দুপক্ষের অন্তত ২২ জন আহত হন।  

এ বিষয়ে জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা