× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে বিলবোর্ড ঘিরে নতুন রহস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৮ পিএম

দেশে বিভিন্ন স্থানে ‘একটি রঙিন রেখা, কিছু ইংরেজি শব্দ, আর তার পাশে ফাঁকা সাদা ক্যানভাস’ যুক্ত বিলবোর্ড  দেখা গেছে।

দেশে বিভিন্ন স্থানে ‘একটি রঙিন রেখা, কিছু ইংরেজি শব্দ, আর তার পাশে ফাঁকা সাদা ক্যানভাস’ যুক্ত বিলবোর্ড দেখা গেছে।

সারা দেশে বিলবোর্ডজুড়ে ফুটে উঠেছে একটি রঙিন রেখা, কিছু ইংরেজি শব্দ, আর তার পাশে ফাঁকা সাদা ক্যানভাস। কী ঘটছে দেশজুড়ে! কেউ মনে করছে- আসছে যুগান্তকারী কোনো পরিবর্তন! এমন অনেক জল্পনা-কল্পনা চলছে। 

কিছু স্থানে দেখা গেছে, বিলবোর্ডের সামনে সাধারণ মানুষের সমাগম ও আলোচনা। নানা মুনির নানা মতের মতো অনেকেই অনেক তথ্য দিচ্ছে। বিষয়টির কৌতূহল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মানুষ থেকে মানুষে। তবে কি রহস্য উদ্ধারে আসতে হবে খোদ শার্লক হোমসকে! 

কেউ কেউ আবার জানিয়েছে, বিভিন্ন যোগাযোগমাধ্যম যেমন- ফেসবুক, ইউটিউবেও দেখা দিচ্ছে তিনটি শব্দ- Trust, Legacy, Endure আর সেই রহস্যময় রঙিন লাইন। কিন্তু এত উত্তেজনা সত্ত্বেও কেউ খুঁজে পাচ্ছে না সঠিক উত্তর। বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে একটি নতুন লোগো উন্মোচন, ব্র্যান্ড রি-ব্র্যান্ডিং বা হয়তো কোনো সামাজিক সচেতনতা প্রচারণা। তবে নিশ্চিত কোনো তথ্য এখনও মেলেনি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রচারণা সাধারণত নতুনত্ব আনার জন্য করা হয়। এটি ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে সাহায্য করে। তবে নিশ্চিত কোনো তথ্য এখনও মেলেনি।

শহরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে- এই রেখার পেছনের গল্প জানতে এবং কবেইবা হবে এই উন্মোচন তা নিয়ে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা