× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা : গভর্নর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের বলেছেন, তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন। তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

গভর্নর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজার এ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা