× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমিট্যান্স

জানুয়ারির ২৫ দিনে এলো ১৬৮ কোটি ডলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২২:৫১ পিএম

জানুয়ারির ২৫ দিনে এলো ১৬৮ কোটি ডলার

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধভাবে ১৬৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। সে হিসাবে প্রতিদিন গড়ে ছয় কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। 

রবিবার (২৬ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের সবশেষ রেমিট্যান্স হালনাগাদ তথ্য বলছে, এভাবে রেমিট্যান্স আসা অব্যাহত থাকলে চলতি মাসে ২০০ কোটি ডলার রেমিট্যান্স আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, চলতি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৪৪ লাখ ডলার, প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। সেগুলো হলো- বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, পাকিস্তানি হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এখন পর্যন্ত এক হাজার ৩৭৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। আগের বছর একই সময়ে তা ছিল এক হাজার ৮০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে ২৯৮ কোটি ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা