× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ খাতে আরও ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

বিদ্যুৎ খাতে আরও  ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা হিসেবে)। এই অর্থ মূলত পূর্বাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালী ও সম্প্রসারণ প্রকল্পে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডির সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন। এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ এপ্রিল এ প্রকল্পের জন্য ৩ হাজার ৬৪২ কোটি ৪৮ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে কোভিড-১৯ মহামারির সময় প্রকল্পের জন্য বরাদ্দকৃত মূল অর্থ থেকে ৫০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয়। এখন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার জন্য নতুন করে এ অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হচ্ছে।

ঋণটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। সুদের হার নির্ধারিত হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া, অনুত্তোলিত অর্থের জন্য সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ নির্ধারিত হলেও বিশ্বব্যাংক এ বছর এই ফি মওকুফ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা