দ্বিতীয় দফায় ভারত থেকে ২৭ হাজার টন সেদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে এমভি এসডিআর ইউনিভার্স জাহাজ। রবিবার (১২ জানুয়ারি) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এরপর দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে ভেড়ানো হয়।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ভারতের অন্দ্র প্রদেশের কাকিনান্দা বন্দর থেকে চাল নিয়ে আসা জাহাজটি বন্দরের ১০ নম্বর জেটিতে ভেড়ানো হয়েছে। সামগ্রিক প্রক্রিয়া শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।'
এর আগে গত ২৫ ডিসেম্বর প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ আমদানি করা হয়। ২৫ ডিসেম্বর চাল নিয়ে আসা জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’ জাহাজটি থেকে চাল খালাস শুরু হয় ২৬ ডিসেম্বর রাত ৯টায়। বন্দরের ১১ নম্বর জেটিতে চাল খালাসের পর ৪ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।