× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:১৯ পিএম

‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক

২০২৪ সালে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখার জন্য সেন্টার ফর এনআরবি এর পক্ষ থেকে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেয়েছে ন্যাশনাল ব্যাংক।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বছরব্যাপী ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই পুরস্কার তুলে দেন।

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী ও অন্যান্য গণ্যমান্য দেশি ও বিদেশি অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা