× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে ৩১৬২ কোটির লেনদেন, দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩ পিএম

নিক্সন চৌধুরী

নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নিক্সন চৌধুরী সংসদ সদস্য পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ৫৫টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১ হাজার ৪০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

অন্যদিকে তার স্ত্রী তারিন হোসেন ৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১ হাজার ৭৬০ কোটি টাকার লেনদেন করেছেন।

দুদক জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা