× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়াচ্ছে সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে চার ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৪০ শতাংশ থেকে ১১ দশমিক ৭৬ শতাংশ পর্যন্ত রয়েছে। তবে নতুন পদ্ধতির মাধ্যমে সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ শতাংশেরও বেশি হবে।

চার ধরনের সঞ্চয়পত্রের মধ্যে রয়েছে— পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র। 

সরকার নতুন পদ্ধতির অধীনে এই সঞ্চয়পত্রগুলোর মুনাফার হার নির্ধারণ করবে, যা ট্রেজারি বন্ডের হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে এবং শিগগিরই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নতুন পদ্ধতির অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র প্রজ্ঞাপন জারির জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে।

নতুন পদ্ধতিতে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে পাঁচ বছর মেয়াদি ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। প্রতি ছয় মাস পর পর ট্রেজারি বন্ডের সুদহার পর্যালোচনা করে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনঃনির্ধারণ করা হবে।

নতুন মুনাফার হার—

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র :

  • সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত: ১২.৪% 
  • সাড়ে ৭ লাখ টাকা বা তার বেশি: ১২.৩৭%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র : ১২.৩% থেকে ১২.২৫%

  • পরিবার সঞ্চয়পত্র : ১২.৫% থেকে ১২.৩৭%
  • পেনশন সঞ্চয়পত্র : ১২.৫৫% থেকে ১২.৩৭%

বর্তমানে, এসব সঞ্চয়পত্রে মুনাফার হার ৯% থেকে ১১.৭৬% এর মধ্যে রয়েছে। তবে ওয়েজ আর্নার্স বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের হার অপরিবর্তিত থাকবে। 

এই পদক্ষেপটি সঞ্চয়কারীদের জন্য একটি সুবিধাজনক পরিবর্তন হতে পারে, যা তাদের বিনিয়োগে অধিক মুনাফা নিশ্চিত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা