× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএসআরের ৫ শতাংশ দিতে হবে প্রধানমন্ত্রীর তহবিলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ২০:৩১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ২০:৫১ পিএম

সিএসআরের ৫ শতাংশ দিতে হবে প্রধানমন্ত্রীর তহবিলে

সামাজিক দায়বদ্ধতা খাতে মোট ব্যয়ের ৫ শতাংশ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। চলতি বছর সিএসআর খাতে যে বাজেট ধরা হবে, তার ৫ শতাংশ অর্থ আগামী বছরের ৩০ মের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের তহবিলে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের তহবিলের আকার বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর খাতের বরাদ্দের ৫ শতাংশ অর্থ এ তহবিলে অনুদান হিসেবে জমার সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানবসম্পদ গঠনে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ডিসেম্বরভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত সিএসআরের বাজেট হতে ৫ শতাংশ অর্থ পরবর্তী বছরের ৩০ মের মধ্যে প্রধানমন্ত্রীর উল্লিখিত তহবিলের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে অর্থাৎ ছয় মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৬৩৪ কোটি টাকা সিএসআর খাতে খরচ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা