× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন আবদুর রহিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১২:০৬ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে। নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের পাশাপাশি সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের অবসরের কারণে নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার নিজ দায়িত্বের পাশাপাশি নির্দেশক্রমে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে ৩১ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। তাকে দেওয়া অবসরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন)-এর ধারা ৪৩(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা