× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসে সর্বোচ্চ ৮ সভার সম্মানী নিতে পারবেন ব্যাংক পরিচালকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

মাসে সর্বোচ্চ ৮ সভার সম্মানী নিতে পারবেন ব্যাংক পরিচালকরা

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি এবং অন্যান্য সভায় উপস্থিত হয়ে সম্মানী প্রাপ্তির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পরিচালকরা এক মাসে সর্বোচ্চ আটটি সভার সম্মানী গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত করতে হবে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে তা বাড়তেও পারে। এ ক্ষেত্রে প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ৬টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য সম্মানী গ্রহণ করবেন। এর বাইরে কোনো সভা হলেও তার জন্য সম্মানী গ্রহণ করবেন না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালকদের যোগ্যতা ও অন্য বিষয়াদি নির্ধারণ করে দিয়েছিল। ওই প্রজ্ঞাপনের ১২ নং অনুচ্ছেদে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা অনুষ্ঠান, পরিচালকদের প্রদেয় সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধাদিসংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। নতুন নির্দেশনায় অনুচ্ছেদ ১২.২ (খ)-এর নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। ওই নির্দেশনায় মাসে ব্যাংকের পর্ষদ সভা ২টি ও নির্বাহী কমিটির সভা ৪টি নির্দিষ্ট করা ছিল। এখন থেকে এই দুটি কমিটির মোট ৬টি সভা অনুষ্ঠিত করতে কোনো বাধা থাকবে না। অর্থাৎ এখন থেকে পর্ষদ সভা দুইয়ের অধিক করতে কোনো বাধা থাকবে না।

এ ছাড়া আগের প্রজ্ঞাপনের সব নির্দেশনা বহাল থাকবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা