× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ আদায়ে জোর দিচ্ছে অগ্রণী ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:২২ পিএম

ঋণ আদায়ে জোর দিচ্ছে অগ্রণী ব্যাংক

দেশের ব্যাংকিং খাত অনিয়ম, অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবে খেলাপি ঋণে জর্জরিত। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ ক্রমান্নয়ে বাড়ছে। চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এ খাতটি। যার মধ্যে অগ্রণী ব্যাংকও রয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক থেকে অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। যা এখনো পুরোপুরি খেলাপি। ফলে ব্যাংকের অনেক বড় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে কথা বলেছেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরেই ব্যাংকখাতে শুরু হয় অস্থিরতা। দেশের ব্যাংকিং খাতের প্রতিকূল এক পরিস্থিতিতে আমি অগ্রণী ব্যাংকে যোগদান করি। গত ৩ আগস্ট এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করি। তার আগে ২০১০ সালে এই ব্যাংকের এমডি ছিলাম। তখন এই ব্যাংকে খেলাপি ঋণ ছিলো ২ হাজার কোটি টাকা। ২০২৪ সালে এসে পেয়েছি ২১ হাজার কোটি টাকা।  

তিনি আরও বলেন, ব্যাংকে শীর্ষ ২০ খেলাপি থেকে শুরু করে সকল খেলাপিকেই ধরা হচ্ছে। সবাইকে বার বার তাগাদা দিয়ে টাকা চাওয়া হচ্ছে। সবাই টাকা দেয়ার আশ্বাস দিয়েছে। গত সাড়ে চার মাসে খেলাপিদের কাছ থেকে শুধু টাকা আদায়ই করা হচ্ছে। এতে প্রায় ২ হাজার কোটি টাকা মতো খেলাপি আদায় হয়েছে। ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ কমে ৩০ শতাংশে চলে আসবে। এখন সবচেয়ে বেশি খেলাপি ঋণ আদায়ই জোর দেয়া হচ্ছে। 

চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার সাংবাদিকদের বলেন, অল্প সময়ের মধ্যে অগ্রণী ব্যাংক ঘুরে দাঁড়াবে। কারণ সমস্যা মোটামুটিভাবে চিহ্নিত করতে পেরেছি। এখন কাজ করতে হবে। ব্যাংকের সকল কর্মকর্তাকে বলেছি, এখন বসে থাকার সময় নেই। এখন শুধু ঋণ আদায়ের পাশাপাশি আমানতও বাড়াতে হবে। সেই লক্ষে সবাইতে কাজ করতে বলা হয়েছে।  

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের বড় ধরনের আয় আসে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। সেটা চলমান রয়েছে। রেমিট্যান্সে অগ্রণী ব্যাংক প্রথম অবস্থানে রয়েছে।  আশা করছি সামনে রেমিট্যান্সের পরিমাণ আরো বাড়বে। সেইভাবে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, অনেক ভালো ব্যবসায়ীরা গত ১২ বছরেও বেশি সময় ধরে ব্যবসা করতে পারেনি। তাদেরকে খেলাপি বানিয়ে রেখেছে। অথচ তারাই ছিলো ব্যাংকের ভালো গ্রাহক। তাদের অপরাধ তারা একটি রাজনৈতিক দলের লোক ছিলেন।  

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কখনো রাজনৈতিক তকমা দিয়ে ঋণ আটকে কারা উচিত না। আমি দেখবো তিনি ব্যবসায়ী কি না। আর দেখেব তার ব্যবসা আছে কি না। সে যে দলেরই হোক ব্যবসায়ীকে ব্যবসা করতে দিতে হবে। তাকে ঋণ না দিয়ে আটকানো ঠিক হবে না। 

আবু নাসের বখতিয়ার বলেন, ব্যাংকের টাকা যারা লুট করেছে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। যেসব ব্যক্তি এই ব্যাংক লুট করেছে তাদের তালিকাও করা হয়েছে। যদি অর্থ ফেরত না দেয় তাদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থ ফিরিয়ে আনবো। এছাড়া যেসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আগামী  কিছুদিনের  মধ্যে সংকট কেটে যাবে।  

জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ব্যাংকখাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কয়েক লাখ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যা এগুলো ঋণখেলাপি ঋণে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকার ১৬ দশমিক ৯৩ শতাংশ। শুধু তাই নয় গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা