× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩৮ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি ও কোম্পানি শ্রেণির করদাতারা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন।

আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

এনবিআরের দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ারের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর উপ-ধারা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সব করদাতার, ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করল।

পৃথক আরেক আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর উপ-ধারা (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করল।

অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে। ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। গত ১৭ নভেম্বর সেই সময়সীমা এক মাস বাড়ায় সরকার।

গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। প্রতি কর্মদিবসে এখন গড়ে আট হাজার ই-রিটার্ন জমা দেওয়া হচ্ছে। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে।

বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে। প্রতিবছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা