প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ২০২৩-২৪ অর্থবছরের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফরমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়। সভায় কোম্পানির পরিচালকমন্ডলী, পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচ্য ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।