× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দিনের নৌ ধর্মঘটে যে যে ক্ষতি হলো

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ২১:৪০ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ২১:৫৩ পিএম

ধর্মঘটে অচল চট্টগ্রাম নৌবন্দর। ছবি : প্রবা

ধর্মঘটে অচল চট্টগ্রাম নৌবন্দর। ছবি : প্রবা

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের দুই দিনের ধর্মঘটে অন্তত ৭১৫টি লাইটার জাহাজের মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সমুদ্র বন্দরে বিদেশি ২২টি জাহাজে পণ্য খালাস চলছিল। একটি বিদেশি জাহাজ বন্দরে যত দিন অবস্থান ততই তার ভাড়া খরচ বাড়ে। পণ্য খালাস না হওয়ায় অনেক কারখানায় কাঁচামাল সরবরাহ না হওয়ায় উৎপাদন বন্ধ থাকে। একই কারণে পণ্য পরিবহন শ্রমিকদেরও কাজের অভাব দেখা দেয়।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, একটি লাইটার জাহাজ অলস বসে থাকলে তার পেছনে দৈনিক ১৫ থেকে ২০ হাজার টাকা পরিচালন ব্যয় হয়। এছাড়া লাইটার জাহাজগুলো বসে থাকায় মালিকরা ভাড়া থেকে বঞ্চিত হন। একটি লাইটার জাহাজ থেকে প্রতিদিন পণ্য পরিবহন করে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলে ৭১৫টি লাইটার জাহাজ নিবন্ধিত রয়েছে বলে জানান বেলায়েত হোসেন।

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে নৌশ্রমিকরা ধর্মঘট শুরু করেন রবিবার (২৭ নভেম্বর)। সোমবার সন্ধ্যায় মজুরি বৃদ্ধির আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন তার।

ধর্মঘটে শুধু নৌযান মালিক না, অন্য অনেক খাতেও ক্ষতি হয়। কাঁচামাল সরবরাহ না হওয়ায় কারখানার মালিকরা ক্ষতিগ্রস্ত হন। কারখানা বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন দিতে হয়। এর প্রভাব পড়ে দেশের অর্থনীতি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পাশাপাশি দেশের সব নৌঘাটে পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যাহত হয় আমদানি-রপ্তানি।

একটি বিদেশি জাহাজ বন্দরে অলস বসে থাকলে প্রতিদিন একটা ব্যয় আছে।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, একটি বড় জাহাজ বর্হিনোঙরে একদিন অলস বসে থাকলে নির্ধারিত পরিচালন ব্যয় হয় ১০ থেকে ১৫ হাজার ডলার। ধর্মঘটে বর্হিনোঙরে ২২টি বড় জাহাজে পণ্য ওঠানামা বন্ধ ছিল।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী, ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন এলাকার ৪১টি ঘাটে ৭১৫টির পণ্যবোঝাই লাইটার জাহাজকে পণ্য খালাসের অপেক্ষায় অলস বসে থাকতে হয়। এসব জাহাজে ৯ লাখ ৪৮ হাজার ৩৯৬ মেট্রিক টন পণ্য রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন লোকাল ঘাটে এক লাখ ৫৩০ মেট্রিকটন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে ৬৩টি লাইটার জাহাজ। নোয়াপাড়া ঘাটে এক লাখ ২০ হাজার ৪৯৬ টন পণ্য নিয়ে ১১০টি জাহাজ, ২৮ হাজার ৪০৪ টন পণ্য নিয়ে নগরবাড়ি ঘাটে ৩৩টি জাহাজ, ১১ হাজার ৩২০ মেট্রিকটন পণ্য নিয়ে বাঘাবাড়ি ঘাটে ১৫টি জাহাজ, ৩৫ হাজার ৬৩০ মেট্রিকটন পণ্য নিয়ে নারায়ণগঞ্জ ঘাটে ২৫টি জাহাজ, ২৯ হাজার ৫০ মেট্রিকটন পণ্য নিয়ে ঘোড়াশাল ঘাটে ২৭টি জাহাজ, ৫২ হাজার মেট্রিকটন পণ্য নিয়ে মিরপুর ঘাটে ৪০টি জাহাজ, ২৮ হাজার ৯৫০ মেট্রিকটন পণ্য নিয়ে আশুগঞ্জ ঘাটে ২৩টি জাহাজ, ২০ হাজার ৮০০ মেট্রিকটন পণ্য নিয়ে ভৈরব ঘাটে ১৮টি জাহাজ, ৩৯ হাজার ৯০০ মেট্রিকটন পণ্য নিয়ে রূপগঞ্জ ঘাটে ২১টি জাহাজ, ৪০ হাজার ৭৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মেঘনা ঘাটে ২৬টি জাহাজ, ৭৩ হাজার ৭০০ মেট্রিকটন পণ্য নিয়ে কাঁচপুর ঘাটে ৫১টি জাহাজ, ৬৫ হাজার ২৫০ মেট্রিকটন পণ্য নিয়ে তারাবো ঘাটে ৪১টি জাহাজ অপেক্ষামাণ আছে। এর বাইরে আকিজ সিমেন্ট, রূপসী, দাউদকান্দি, পায়রা, নিতাইগঞ্জ, ডেমরা ও চট্টগ্রাম সাইলোসহ ২৮টি ঘাটে পণ্য খালাসের জন্য অপেক্ষায় আছে ২২২টি জাহাজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা