× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সিঙ্গার বাংলাদেশ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৯:০১ পিএম

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সিঙ্গার বাংলাদেশ

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’-এর "এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট)- পিওস ২০২১-২২” ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

মাস্টারকার্ড বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’-এর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়।

গত ২৪ নভেম্বর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরোজ এবং মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহ পুরস্কারটি গ্রহণ করেন। 

এমএইচএম ফাইরোজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাস্টারকার্ড ব্যবসায় এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট)- পিওস ২০২১-২২ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃতি সিঙ্গার-এর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এই স্বীকৃতির জন্য মাস্টারকার্ড এবং সম্মানিত ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ। সিঙ্গার দেশব্যাপী প্রসারিত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে ভোক্তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ দিয়ে তাদের ক্রয় এবং অর্থ প্রদানের স্বাধীনতা সহজতর করেছে। যে কোনো ভোক্তাই ক্রেডিট কার্ড ব্যবহার করে তার আশেপাশের যেকোন সিঙ্গার শপ থেকে তার প্রয়োজনীয় পণ্য খুব সহজেই ক্রয় করতে পারেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা বিকাশ ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা