× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে বেনাপোল এলো ৪৬৮ টন আলু

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২২ পিএম

ভারত থেকে বেনাপোল এলো ৪৬৮ টন আলু

দেশের ঊর্ধ্বমুখী আলু বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের সুজাপুর কালিয়াচক মালদা থেকে বেনাপোল রেল স্টেশনে পৌঁছে চালানটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স টাটা ট্রেডার্স এ আলু আমদানি করেছে।

আগামীকাল শনিবার আমদানিকারকের পক্ষে আলুর চালানটি খালাসের দায়িত্বে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স। 

সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য আগামীকাল শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এ আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছেন। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা