× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের বড় দরপতন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

জ্বালানি তেলের বড় দরপতন

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা কমায় ও উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে  সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে জ্বলানি তেলের দাম। 


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ শতাংশ অথবা ২ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ২০ মার্কিন ডলারে। আগের ধাপে যেখানে ৩ শতাংশ বাড়ার আগে ছিল ৮০ দশমিক ৬১ শতাংশ এবং গত ৪ জানুয়ারির পর থেকে সবচেয়ে কম। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৬ শতাংশ অথবা ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ১২ শতাংশ। এর আগের সেশনে ব্যারেলপ্রতি দাম ছিল ৭৩ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে এটি সর্বনিম্ন দাম।


উভয় বেঞ্চমার্কের গত সপ্তাহে দাম ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। পরপর তিন সপ্তাহ দরপতন হয়েছে। সবশেষ সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম কমেছে ৪ দশমিক ৭ শতাংশ।


নিসান সিকিউরিটিজের গবেষণা মহাব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেছেন, ডব্লিউটিআই এর তেলের দাম ৭০ থেকে ৭৫ ডলারে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে ওপেক প্লাস এর আসন্ন বৈঠকের ফলাফল ও রাশিয়ার তেলের ওপর জি-৭ এর মূল্য নির্ধারণের ওপর নির্ভর করে বাজার অস্থির থাকতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা