× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে ৬ লাখ আয়কর রিটার্ন দাখিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

অনলাইনে ৬ লাখ আয়কর রিটার্ন দাখিল

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৬ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে অনলাইনে রেজিস্ট্রেশনের সংখ্যা ১৩ লাখ অতিক্রম করেছে।

রবিবার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র দাখিল/আপলোড করতে হয়না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য করদাতাদের কাছ থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি গ্রহণযোগ্যতা পেয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসাথে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট(ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও ই- মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

এনবিআর সকল করদাতাকে মসৃণভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীন ভাবে সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা