× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার নিমসার বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ২১:০০ পিএম

কুমিল্লার নিমসার বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

কুমিল্লার নিমসার বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার আওতায় দেশের বৃহত্তম কাঁচাবাজার কুমিল্লার নিমসার এলাকায় ‘নিমসার বাজার উপশাখা’ উদ্বোধন করা হয়। এটি এই ব্যাংকের ৭৮তম উপশাখা।  

বুধবার (১৩ নভেম্বর) এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিলেট-কুমিল্লা জোনের জোনাল হেড, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম দুয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মামুন মিয়া মজুমদার। উপশাখা ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার মো. আবু তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মো. মিজানুর রহমান।

বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. মোজাহারুল ইসলাম চৌধুরী, নিমসার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা