× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-কমার্সে সর্বাধিক লেনেদেনের পুরস্কার পেল ফুডপ্যান্ডা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৭:১৭ পিএম

ঢাকায় অনুষ্ঠিত ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি, সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ। ছবি: সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি, সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ। ছবি: সংগৃহীত

ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ‘এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় এ অনুষ্ঠানটির আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, ‘সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত। ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল সল্যুশন দিয়ে গ্রাহকদের আরও সক্ষম করার মধ্যেই ব্যবসার ভবিষ্যৎ অন্তর্নিহিত রয়েছে।’ 

তিনি বলেন, ‘এ পুরস্কার আমাদের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। গ্রাহকরা এখন ক্যাশঅন ডেলিভারির ওপর থেকে নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার। 

আরও উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ই-কমার্স সাইটে ভিসা কার্ডের মাধ্যমে সর্বাধিক অনলাইন লেনদেন পরিচালনার জন্য একই ধরনের পুরস্কার পায় ফুডপ্যান্ডা। অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গুরুত্বপূর্ণ পার্টনার ও ক্লায়েন্টদের সম্মাননা জানায় ভিসা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা