× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৈরি পোশাকের নতুন গন্তব্য হচ্ছে ইরাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৮:২৫ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

শনিবার রাজধানীর একটি হোটেলে মেড ইন বাংলাদেশ উইক পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। প্রবা ফটো

শনিবার রাজধানীর একটি হোটেলে মেড ইন বাংলাদেশ উইক পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। প্রবা ফটো

মেড ইন বাংলাদেশ উইকের মাধ্যমে ইরাক থেকে নতুন ক্রয়াদেশ মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার রাজধানীর একটি হোটেলে মেড ইন বাংলাদেশ উইক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ফারুক হাসান বলেন, ‘এই আয়োজন বিদেশি ক্রেতা আকর্ষণে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। আমরা অনেক নতুন অর্ডার পেয়েছি। কোন কোন দেশ অর্ডার করেছে তার পরিসংখ্যান শিগগিরই জানানো হবে।’

ফারুক হাসান আরও বলেন, ‘বিশ্ববাজারে আমাদের দেশের তৈরি পোশাক খাতের শেয়ার রয়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নিয়ে যেতে কাজ করছে বিজিএমইএ। প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তারাও বেশ চেষ্টা করে যাচ্ছেন।’

বিদ্যুতের সংকটের বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘উৎপাদন খাতে জ্বালানির সংকটে ব্যবসায়ীরা বেশ কষ্টে আছেন। তবে বিদ্যুতের সংকট কিছুটা কমেছে। বিদ্যুৎ কিছুটা পাওয়া গেলেও গ্যাসের সরবরাহ ভালো পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করি শিগগিরই সমাধান করা হবে।’

মেড ইন বাংলাদেশের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আমাদের সবুজ কারখানা ঘুরিয়ে দেখানো হয়েছে উল্লেখ করে বিজিএমইএ’র সভাপতি বলেন, ‘আমাদের সক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন বা শ্রমিকের দক্ষতা বিষয়ে তাদের জানানো এবং দেখানো হয়েছে। ডেনিম এবং অ্যাপারেল এক্সপোও বেশ সাড়া জাগিয়েছে। দুটি এক্সপোই ক্রেতাদের দেশের তৈরি পোশাক সম্বন্ধে গভীর ধারণা দিতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, মেড ইন বাংলাদেশের উদ্দেশ্যই ছিল পোশাকশিল্পের ব্র্যান্ডিং করা, যা এই আয়োজনের মাধ্যমে পুরোপুরি সফল। ন্যাশন ব্র্যান্ডিংয়ের জন্য আমরা ক্রিকেট খেলায় স্পন্সর করাসহ বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি, যার মাধ্যমে দেশে তৈরি পোশাক খাতের আরও বেশি প্রচার এবং প্রসার হবে।’

বিজিএমইএ সভাপতি পোশাকশিল্প নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘সকল সংকট কাটিয়ে পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। বিশ্বব্যাপীই এখন মন্দা চলছে, যার প্রভাবে ক্রয়াদেশ কিছুটা কম আসছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে শিগগিরই সবকিছু চাঙা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা