× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়েছে আলুর দাম, কমেছে পেঁপের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১১:৩৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকায়। গত সপ্তাহে দাম ছিল ৬০ টাকা। মহল্লার দোকানগুলোতে দাম আরেকটু বেশি। সেখানে প্রতি কেজি আলু ৬৭ থেকে ৬৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু আসার আগে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলু ছাড়া প্রায় সব ধরনের সবজি গত সপ্তাহের দামেই স্থির রয়েছে। কেবল পেঁপে কেজিতে ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ের কলমিলতা বাজার থেকে ৬৫ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কেনেন গোলাম কিবরিয়া। তিনি জানান, দুই দিনে কেজিতে ৫ টাকা বেড়ে গিয়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারটিতে দেখা যায়, ছোট গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, সাদা ও লম্বা বেগুন ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০, পেঁপে ৪০, পটোল ৫০, চিচিঙ্গা ও ধুন্দল ৫০ থেকে ৬০, শিম ১৩০, টমেটো ১৪০, ঢেঁড়স ও মুলা ৬০, কাঁচামরিচ ১২০, মিষ্টি কুমড়া ৫০, ঝিঙা ৬০ টাকা কেজি। প্রতি পিস লাউ ৪০, ফুলকপি ৪০ টাকা। এক আটি পুঁইশাক ৩০, লালশাক ২০, কলমি শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। 

এই বাজারের মুদি দোকানি আশরাফুল হক বলেন, প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, সরিষা ২৯০, প্রতি হালি ডিম ৫০ টাকা, প্রতি কেজি চিকন মসুর ডাল ১৩৫, মোটা মসুর ডাল ১১০ টাকা, ভালো মানের মাষকলাই ২৪০, মুগডাল ১৭০ থেকে ১৯০, মোটা লবণ ৩০ ও চিকন লবণ ৪০, চিনি ১৩০, দুই কেজি প্যাকেটের আটা ১১০, রসুন ২৪০, আদা ২২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে গতকাল মহাখালী বাজারে দেখা গেছে, প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, নাজিরশাইল ৭৫, ব্রি২৮ চাল ৬২ ও স্বর্ণা চাল ৫৫ টাকা। তবে কলমিলতা বাজারের চেয়ে মহাখালীতে সবজির দাম কিছুটা বেশি লক্ষ করা গেছে। বাজারটির সবজি বিক্রেতা মো. আব্দুর রহিম বলেন, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেগুন গোল ১৪০ টাকা, সাদা ও লম্বা বেগুন ১০০ টাকা, উচ্ছে ১০০, পেঁপে ৪০, পটোল ৬০, চিচিঙ্গা ৬০, ধুন্দল ৮০, শিম ১৫০, টমেটো ১৭০ থেকে ১৮০, ঢেঁড়স ৭০, মুলা ৭০, কাঁচামরিচ ১৮০, মুলা ও ঝিঙা ৮০, আলু ৬৫ থেকে ৬৬, মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি। মাঝারি মানের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আটি পুঁইশাক ৪০ টাকা, লালশাক ২০, মুলাশাক ২০, কলমি ১৫ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা ও সোনালি ৩২০ টাকা কেজিতে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির আওতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৭টি টিম গতকাল রাজধানীতে অভিযান পরিচালনা করেছে। তাদের মধ্যে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার আগারগাঁওয়ের তালতলা বাজার পরিদর্শন করেন। তিনি বলেন, পেঁয়াজের দাম একটু বেশি পেয়েছি। অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই। 

বাজারগুলোতে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে জানানো হলে তিনি বলেন, আমি যে বাজারে গিয়েছি সেখানে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। আর বাজারভেদে অনেক সময় দামে পার্থক্য হয়ে থাকে। আশা করি শীতের সবজি পুরোপুরিভাবে বাজারে আসা শুরু হলে সবজির দাম আরও কমে যাবে। 

এদিকে প্রতিদিনের বাংলাদেশের কক্সাবাজার জেলার চকরিয়ার প্রতিবেদক জানান, পণ্যের দাম স্থিতিশীল রাখতে চকরিয়া পৌর শহরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় নিত্যপণ্যের মূল্যের তালিকা না টাঙানোর দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পৌর শহরের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা