নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১১:৫৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১২:০৪ পিএম
সেমিনারে বক্তারা। প্রবা ফটো
নরসিংদীতে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ ফাস্ট সল্যুশন ফর স্ট্রংগার স্ট্রাকচারস শীর্ষক একটি বিশেষ টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) রাতে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘জ’ ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এ কার্যকর ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ বলে জানানো হয়।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. রাকিব আহসান বলেন, ‘ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলো একত্র করেছে। এ সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।’
ঢালাই স্পেশাল সিমেন্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। র্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। ৮০-৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।
ঢালাই স্পেশাল সিমেন্ট ফাস্ট সল্যুশন ফর স্ট্রংগার স্ট্রাকচারস শীর্ষক বিশেষ টেকনিক্যাল সেমিনারে উপস্থিত ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. রাকিব আহসান। বিশেষ অতিথি ছিলেন এমজিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জেনারেল ম্যানেজার অপারেশনস দেবাশীষ পাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) খান জাফর আলতাফ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসডি) বিদ্যুৎ কুমার বণিক।