× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডিপির প্রবৃদ্ধি কমে অর্ধেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৫০ পিএম

জিডিপির প্রবৃদ্ধি কমে অর্ধেক

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কমেছে। স্থির মূল্য ধরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এ প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ প্রান্তিক হিসেবে প্রবৃদ্ধি কমে অর্ধেকে নেমেছে।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন) এ হিসাব প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬ দশমিক ২৫, ৭ দশমিক ০৫ ও ৩ দশমিক ০২ শতাংশ। যা ২০২৩-২৪ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ৬ দশমিক ০৪, ৪ দশমিক ৭৮ ও ৫ দশমিক ৪২ শতাংশে।

২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে হয়েছিল ১০ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪ দশমিক ৮২ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা