× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসকের মাধ্যমে নির্বাচন চায় বায়রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২২:০৬ পিএম

প্রশাসকের মাধ্যমে নির্বাচন চায় বায়রা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কমিটির মেয়াদ দুই বছর শেষ হলেও এখনও নির্বাচন হয়নি। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কাউকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বায়রার সদস্যরা।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হলে এক সংবাদ স‌ম্মেল‌নে বায়রার সদস‌্যরা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব্যে বায়রার সা‌বেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম ব‌লেন, ‘বায়রা কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর শেষ হয়েছে। ইতোমধ্যে দুবার সময় বাড়ানো হয়েছে। কিন্তু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে গঠন করা বায়রা নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড দিয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা যেনতেন নির্বাচন করার পাঁয়তারা করছে।’ 

তি‌নি ব‌লেন, ‘বায়রার সভাপতি ও মহাসচিব ফ্যাসিবাদের অন্যতম প্রেতাত্মা। সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য পলাতক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইতোমধ্যে সিনিয়র সহসভাপতিসহ ৯ জন কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এমন প‌রি‌স্থি‌তি‌তে বায়রার কমিটি ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নি‌য়ো‌গের মাধ‌্যমে অনতিবিলম্বে নির্বাচন কর‌তে হ‌বে।’

বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ব‌লেন, ‘বায়রা বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের অধী‌নে। আমরা চাই যোগ‌্য প্রশাস‌কের অধী‌নে নির্বাচন অনু‌ষ্ঠিত হোক। যি‌নি যোগ‌্য, ভো‌টের মাধ‌্যমে নির্বা‌চিত হ‌য়ে আস‌বেন। যি‌নি ভোট পা‌বেন তি‌নি নির্বা‌চিত হ‌বেন। আমরা বায়রার সংস্কার চাই। আমরা অভিবাসন ব‌্যয় কমা‌তে চাই।’ 

সা‌বেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম ব‌লেন, ‘বায়রা এখন দু‌টি গ্রু‌পে বিভক্ত। বর্তমান ক‌মি‌টি অকার্যকর। এই ক‌মি‌টির মাধ‌্যমে নির্বাচন করা সম্ভব না। বর্তমান বায়রার ক‌মি‌টি ভে‌ঙে দি‌য়ে একজন প্রশাস‌কের মাধ‌্যমে নির্বাচন হোক।’ 

বায়রার সংস্কার নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে ফখরুল ইসলাম ব‌লেন, ‘অভিবাসন খা‌তের সংস্কার দরকার। এ খা‌তের সংস্কার জরু‌রি। এই খা‌তে যেন কো‌নো সি‌ন্ডি‌কেট না হয়, সেটার সংস্কার জরু‌রি। যারা অনিয়ম ও দুর্নী‌তির স‌ঙ্গে জ‌ড়িত তা‌দের বিচা‌র কর‌তে হ‌বে।’

জানা গেছে, গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটি হতে ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি, যুগ্ম মহাসচিবসহ ৯ জন পদত্যাগ করেছেন। কার্যনির্বাহী কমিটির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা পদত্যাগ করেছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে সংস্থা‌টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা