× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:০২ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:১৩ পিএম

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হয়েছেন দিনাজপুরের রানা ইসলাম। তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ অন্য অতিথিরা।  ছবি : ওয়ালটনের সৌজন্যে

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হয়েছেন দিনাজপুরের রানা ইসলাম। তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ অন্য অতিথিরা। ছবি : ওয়ালটনের সৌজন্যে

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হলেন মোটরশ্রমিক রানা ইসলাম। গত ১৪ অক্টোবর দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ের ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পুরস্কার পান তিনি। 

পুরস্কার পাওয়ার পর রানা বলেন, ২০ লাখ টাকা ব্যবসায় খাটিয়ে নিজের ভাগ্য বদলের চেষ্টা করবেন তিনি। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। এ সময় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। 

এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা