চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৮:১৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম
কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বার্ষিক সভা (ভার্চ্যুয়ালি)।
শেয়ারধারীদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে বেলা ১১টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ভার্চ্যুয়ালি শুরু হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খলিলুর রহমান। পরে সভায় ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরা হয়। এর পর সভায় নতুন পরিচালক নিয়োগ ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘কেডিএস এক্সেসরিজ ৩১ বছরে পদার্পন করেছে। শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডাররা সহযোগিতা করেছেন বলেই দীর্ঘ এই পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে আগামীতে আরও ভালো করতে চাই।’
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিরা রহমান, ইন্ডিপেনডেন্ট পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বণিক, কোম্পানির সেক্রেটারি মনজুরে খোদাসহ নিরীক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।