প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১২:২৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
ফাইল ফটো
ঋণখেলাপি হওয়ায় পদ হারিয়েছেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক আবদুল আউয়াল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মো. আবদুল আউয়ালের ছেলে আবুল বাশার।
পৃথক দুটি চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ১২ অক্টোবর থেকে মো. আবুল বাশার ও মো. আবদুল আউয়ালের এনসিসি ব্যাংকের পর্ষদ পদ শূন্য করা হয়েছে। কারণ তারা ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১-এর ধারা ১৭-এর অধীনে উল্লিখিত তারিখের মধ্যে ব্যাংক এশিয়ার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ১৭(৫) ধারা অনুযায়ী ঋণ আদায় করতে পারবে ব্যাংক এশিয়া।
জানা গেছে, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক মো. আবদুল আউয়াল কয়েকটি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হয়েছেন।
সম্প্রতি কয়েকটি ব্যাংক তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একজন খেলাপি ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারেন না।