× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ১৯ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:০৮ পিএম

বিজিআইসি-এর প্রতিষ্ঠাতা এম এ সামাদ। ছবি: সংগৃহীত

বিজিআইসি-এর প্রতিষ্ঠাতা এম এ সামাদ। ছবি: সংগৃহীত

বীমা কিংবদন্তি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) এর প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ।

স্বাধীনতার পর জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বেসরকারি খাতের প্রথম বীমা কোম্পানি বিজিআইসি প্রতিষ্ঠা করেন। তাছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ  ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জনাব সামাদ বীমার ওপর বাংলায় দুটি বই লিখেছেন, একটি 'জীবন বীমা' এবং আরেকটি 'সাধারণ বীমা'। জীবন বীমা বিষয়ে ইংরেজিতে দুটি বইও লিখেছেন। জীবন বীমা খাতের একজন কিংবদন্তি হওয়ার কারণে, জনাব সামাদ তার যোগ্যতা ও মেধা দিয়ে সাধারণ বীমার সংস্কারে অনেক অবদান রেখেছেন। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে তালিকাভুক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ ছিলেন।

জনাব সামাদ ইউএনডিপি ফেলোশিপ প্রোগ্রামের অধীনে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বীমা প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তিনি ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা