× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রপ্তানি বাজারে আরও সুবিধা পেল ই-কমার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৯:১৩ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম

রপ্তানি বাজারে আরও সুবিধা পেল ই-কমার্স

রপ্তানি বাজারে প্রতিযোগিতা গড়ে তুলতে আরও সুযোগ পেল দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। রপ্তানি প্রক্রিয়া সহজ করতে ই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার মূল্যের পণ্য ই-কমার্সের মাধ্যম্যে রপ্তানিতে ইএক্সপি ফরম পূরণ করতে হবে না, এতোদিন যা বাধ্যতামূলক ছিল। ক্ষুদ্র রপ্তানিকারকদের বাড়তি ঝামেলামুক্ত করে রপ্তানি বাজারে নিয়ে আসতে এ ছাড় দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বাংলা‌দেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ ই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

২০১৮ সালে পণ্য বিদেশে প্রেরণের মূল্য প্রত্যাবাসনের শর্তে ই-কমার্স পদ্ধতির আওতায় বিজনেস টু কনজুমার ভিত্তিক রপ্তানি পদ্ধতি প্রবর্তন করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৯ সালে বিজনেস টু কনজুমার রপ্তানির ক্ষেত্রে ইলেকট্রনিক উপায়ে ইএক্সপি ফরম দাখিল করার ব্যবস্থা চালু হয়।

দেশ থেকে যেকোনো পণ্য বেসরকারিভাবে বিদেশে রপ্তানির ক্ষেত্রে ইএক্সপি ফরম পূরণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট অথোরাইজড ডিলার (এডি) ব্যাংক গ্রাহকের পক্ষে ফরমের মাধ্যমে পণ্য রপ্তানির ঘোষণা দেয়। রপ্তানিকারকদের অভিযোগ ছিল ‘রপ্তানি প্রক্রিয়ায় ১৪ ধরনের নথি দিতে হয়। যা পণ্য রপ্তানিতে বাড়তি ঝামেলা তৈরি করে।’

নতুন নির্দেশনায় রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মনোনীত এক্সপ্রেস (কুরিয়ার) প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের এবং বিল অব এক্সপোর্ট ইস্যুসহ শুল্কায়ন সম্পর্কিত ব্যবস্থা রাখা হয়েছে। সকল খরচ রপ্তানি আয় দিয়ে নিষ্পত্তি করার শর্ত প্রযোজ্য হবে। জাহাজীকরণের পরেই বিল অব এক্সপোর্ট ও কুরিয়ার রিসিপ্টসহ রপ্তানি দলিলাদি ব্যাংকের নিকট দাখিলের পর রপ্তানি আয় রপ্তানিকারকের হিসাবে জমা করতে পারবে ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা