× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ২২:০১ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১১:১১ এএম

ড. আবুল হাসেম

ড. আবুল হাসেম

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডিদের অপসারণের পর এবার বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ করেছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যানরা পদত্যাগ করেন। ব্যাংকগুলোয় সরকার নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসেমকে বেসিক ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

এর আগে ২০২৩ সা‌লের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পান অধ্যাপক ড. আবুল হাসেম। তারও আগে তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

ড. আবুল হাসেম ২০১৭ থেকে ২০২৩ সা‌লের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা