× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজিজ খানসহ সামিট গ্রুপের ১১ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১২:৪১ পিএম

আজিজ খানসহ সামিট গ্রুপের ১১ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রবিবার (৬ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে ৩০ দিনের জন্য তাদের হিসাবগুলো স্থগিত রাখতে বলা হয়েছে। বিএফআইইউসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব স্থগিতের তালিকায় পরিবারের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তিন কন্যা আয়েশা আজিজ খান, আদিবা আজিজ খান ও আজিজা আজিজ খান, চার ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ফরিদ খান, লতিফ খান ও জাফর উম্মেদ খান এবং ভাইদের ছেলে ফয়সাল করিম খান ও সালমান খান। তারা সবাই সামিট গ্রুপের পরিচালক।

চিঠিতে আরও বলা হয়েছে, এই১১ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে।

চিঠিতে প্রত্যেকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা