× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ ও নীতি সহায়তা প্রয়োজন : স্পিকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৯:১৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ২০:৩৭ পিএম

রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

নারী উদ্যোক্তাদের উন্নয়নে নীতি সহায়তা দেওয়ার ওপর জোর দিতে হবে। একইসঙ্গে নারী উদ্যোক্তারা যেন সহজে ব্যাংক ঋণ পায়, তার ব্যবস্থা করতে হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জামানতবিহীন ১০ লাখ টাকার ঋণের সুযোগ রেখেছে শেখ হাসিনার সরকার। কিন্তু এই সুযোগের কথা বেশিরভাগ নারী উদ্যোক্তা জানেই না। জানলেও কীভাবে এ ঋণ পাওয়া যায় সে বিষয়ে জ্ঞান নেই। তাই নারী উদ্যোক্তাদের এসব বিষয়ে জানানোর উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণ, ব্যবসায়ী ও বিপনন শিক্ষার অভাব রয়েছে, যা পূরণে ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, ৭০০ নারী উন্নয়ন সংস্থাকে সহায়তা দিতে সংসদ সদস্যদের কাছে ২টি করে নাম চাওয়া হয়েছে, যারা ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেন, নারী উদ্যোক্তাদের সুযোগ সুবিধা ও অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করছে সরকার।  বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল-বিআইবিসিকে দুদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান নারী উন্নয়নে পোশাক খাতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে পোশাক খাত, আর পোশাক খাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে নারীরা। পোশাক খাতের নারীরা যে শুধু অর্থনীতিতে ভূমিকা রাখছে তা নয়, তারা সামাজিকভাবেই অনেক ইতিবাচক ভূমিকা রাখছে। আগে ১৬-১৭ বছর বয়সে গ্রাম অঞ্চলের নারীদের বিয়ে হয়ে যেত। এখন চাকরি করে উপার্জন করায় তা কমে এসেছে। এটা দেশের জনসংখ্যা বৃদ্ধির গতিকে নিয়ন্ত্রণ করেছে। নারীদের উন্নয়নে শেখ হাসিনার অবদানের কথাও স্মরণ করেন সালমান এফ রহমান।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৫০টি দেশের নারী উদ্যোক্তা, পেশাজীবী ও বিশেষজ্ঞরা। এ ছাড়া সরাসরি ও ভার্চ্যুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নেবেন। নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিল-বিআইবিসি এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনপ্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি হারবীন আরোরা রাই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠান চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন বিআইবিসির সভাপতি মানতাশা আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা