× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে কেজিপ্রতি ৮০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

কাঁচা মরিচ। প্রবা ফটো

কাঁচা মরিচ। প্রবা ফটো

ছয় দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রকারভেদে ১৪০ টাকা কেজি কাঁচা মরিচ বর্তমান ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি সবজি বাজার সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ছয় দিন আগে যে ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি হিসেবে। আজ তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। 

ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বর্ষায় দেশি কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আবার ভারতেও বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে, এ জন্য ওই দেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

হিলি বন্দর বাজারে সবজি কিনতে আসা অজয়মানী বলেন, গত কয়েক দিন আগেও ১৪০ টাকা কেজি কাঁচা মরিচ কিনলাম। আজ তার কেজি ২২০ টাকা। হঠাৎ এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলব কী করে?

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, দেশে বর্ষার কারণে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচা মরিচের আমদানি একেবারেই নেই। আবার ভারতে টানা বৃষ্টির জন্য ওই দেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আজ প্রকারভেদে ১৯০ আর ২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা