× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ৫০০ কোটির টাকার মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম

ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ৫০০ কোটির টাকার মামলা

ওরিয়ন গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প– যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার। এটি নিয়ে মিথ্যা ও মানহানিকর খবর সম্প্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়েছে। এর আগে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর এই সংবাদটি প্রচার করা হয়। 

ইনডিপেনডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রতিবেদনে– শেয়ারধারীদের অপসারণ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, টোল আদায়ে অব্যবস্থাপনাসহ বিবিধ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরেও এসব ভুল সংশোধন করেনি ইনডিপেনডেন্ট। ফলে নিজস্ব সুনাম রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

প্রতিবেদনে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। শেয়ারহোল্ডারদের অপসারণ, অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ও টোল আদায়ে অনিয়মের অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশের প্রথম সফল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের বিশ্বাসযোগ্যতা খর্ব করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টার অংশ হিসেবেই এসব মিথ্যা প্রচার করা হয়েছে। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচারের ফলে আমাদের সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, এবং এটি দেশের অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে, যাতে বাধাগ্রস্ত হবে বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়ন। 

এটিকে কেবল তাদের বাণিজ্যিক অখণ্ডতার প্রতি হুমকি নয়, বরং দেশের জাতীয় স্বার্থের জন্যও ক্ষতিকর বলে মনে করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তাই কোম্পানির সুনাম রক্ষার পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বিকাশ অব্যাহত রাখতে একটি (আইনি) পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। 

তাছাড়া এবারই প্রথম এই ধরনের মানহানিকর ও মিথ্যা সংবাদ পরিবেশন করেনি ইনডিপেনডেন্ট টিভি। ওরিয়ন গ্রুপের ছয়টি বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মিথ্যা দাবি করে সংবাদ প্রকাশের ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর বেসরকারি চ্যানেলটির বিরুদ্ধে আরো একটি ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। বর্তমানে এই মামলা বিচারিক পর্যালোচনার অধীনে রয়েছে। 

ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড স্বচ্ছতা ও জবাবদিহির সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে দরকারি সব পদক্ষেপ নেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা