× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সি হোটেল ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম

ঢাকা রিজেন্সি হোটেল প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত।

ঢাকা রিজেন্সি হোটেল প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত।

আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ড এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির উদ্দেশ্য হোটেলের অতিথি এবং ট্যাপট্যাপ সেন্ড ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও সুবিধাজনক সেবা নিশ্চিত করা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা রিজেন্সি হোটেল প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আই এইচ এবং ট্যাপট্যাপ সেন্ডের হেড অব গ্রোথ শাহ ইউসুফ এ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ডিরেক্টর-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসানসহ হোটেল এবং ট্যাপট্যাপ সেন্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই নিজেদের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এতে করে হোটেলে অতিথিদের জন্য অর্থ স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা