× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী দূষণমুক্ত করতে এনার্জিপ্যাকের ব্যতিক্রমী উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৬ পিএম

রবিবার খুলনার পশুর নদ ও নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর দূষণ কমাতে বর্জ্য অপসারণ কর্মসূচিতে এনার্জিপ্যাক বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রবা ফটো

রবিবার খুলনার পশুর নদ ও নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর দূষণ কমাতে বর্জ্য অপসারণ কর্মসূচিতে এনার্জিপ্যাক বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রবা ফটো

বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে নদী। সেই নদী আজ দূষণে বিপন্ন। শহর-বন্দরের পয়োবর্জ্য ও শিল্পবর্জ্যে নদীগুলো দুর্দশার মুখে পড়েছে। এতে নদী তীরবর্তী লোকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে দূষণ থেকে নদী বাঁচাতে ‘নদী আমার মা’ শীর্ষক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এনার্জিপ্যাক বাংলাদেশ। এ কর্মসূচির আওতায় নদী থেকে বর্জ্য উত্তোলন এবং উত্তোলন করা বর্জ্য স্থানীয় পৌরসভার সঙ্গে সমন্বয় করে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষ সংযুক্ত হয়েছেন। স্থানীয় মানুষদের সচেতন করতে নিয়মিত প্রচারণাও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। 

রবিবার (২২ সেপ্টেম্বর) পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। প্রতিবছর সেপ্টেম্বরের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। এ বছর দিবসটির বাংলাদেশের প্রতিপাদ্য ছিল ‘আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার।

দিবসটি উপলক্ষে ‘নদী আমার মা’ কর্মসূচির অংশ হিসেবে খুলনার দাকোপে পশুর নদ ও নারায়নগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর দূষণ কমাতে বর্জ্য অপসারণ করা হয়েছে। কর্মসূচিতে এনার্জিপ্যাক বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ উদ্যেগের বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, “দখল বন্ধ ও নদী রক্ষায় আমরা সবসময় সচেষ্ট। শুধু দিবসকেন্দ্রীক না, বছরজুড়ে এমন কার্যক্রম চালানো হচ্ছে।” 

তিনি বলেন, “ভবিষ্যতে ‘নদী আমার মা’ কর্মসূচি আরও বেশিসংখ্যক নদী ও এলাকায় বিস্তৃত করা হবে। নদী থেকে বর্জ্য সংগ্রহে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হবে।”

উল্লেখ্য, এনার্জিপ্যাক বাংলাদেশ তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় নদী ও নদীতীরবর্তী অবকাঠামো ও গ্রামকে সুরক্ষিত রাখতে বিগত বছরগুলোতে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। নদীকে বিলুপ্তি থেকে বাঁচাতে এই বিশেষ সিএসআর কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি। 

‘নদী আমার মা’ কর্মসূচির সূচনা হয়েছিল খুলনার দাকোপে অবস্থিত জি-গ্যাস এলপিজি প্ল্যান্ট এলাকা থেকে। নদী তীরবর্তী ৫ হাজার মিটার এলাকায় ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৩০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য উত্তোলন ও নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জে প্রতি মাসের প্রথম শনিবার নদী পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এখান থেকে এ পর্যন্ত ৫ টন বর্জ্য উত্তোলন ও নিষ্কাশন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা