× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ার কারসাজি : এবার হিরু গ্রুপকে আড়াই কোটি টাকা জরিমানা

আনিছুর রহমান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ২১:৩৩ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ২১:৩৬ পিএম

কাজী সাদিয়া হাসান। ছবি : প্রবা

কাজী সাদিয়া হাসান। ছবি : প্রবা

বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অপরাধে সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরুর প্রতিষ্ঠান, হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান ও দুই সহযোগীকে এবার দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সপচেঞ্জ কমিশন (বিএসইসি)। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সপ্তায় কমিশনের এক সভায় তাদের এই দণ্ড দেওয়া হয়।

সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। একই অপরাধে সহযোগী সাইফ উল্লাহকে ৫০ লাখ টাকা, সহযোগী এ জি মাহমুদকে ১৫ লাখ টাকা ও হিরুর ডিআইটি কো-অপারেটিভকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদেশের দিন থেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

তদন্ত উঠে আসে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৪৬ টাকা ১০ পয়সা। ওই বছর ১৬ মে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৪৯ টাকা ৩০ পয়সা। একই বছর ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ওঠে ১৬৩ টাকা ৮০ পয়সা। এই অস্বাভাবিক উত্থানের পেছনে হিরুর স্ত্রী ও তার সহযোগীদের প্রভাব তদন্তে প্রমাণিত হয়েছে। গতকাল মঙ্গলবার শেয়ারটির দাম ছিল ৬১ টাকা টাকা ৪০ পয়সায়।

অভিযুক্তরা এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির দায়ে কয়েক দফা জরিমানার মুখে পড়েছেন। কিন্তু তাদের লাভের চেয়ে জরিমানার পরিমাণ কম হওয়ায় একই কাজ পুনরায় করেছেন তারা। ২০২০ থেকে চলতি বছর আগস্ট পর্যন্ত অনেকগুলো কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সাথে নাম এসেছে  আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের।  আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ফরচুন শুজ লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে অস্বাভাবিক দর বাড়িয়ে বড় অঙ্কের মুনাফা করেছেন তারা।

অভিযোগ তদন্তে এর আগেও হিরুর পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী সাদিয়া, বাবা আবুল কালাম মাতবর ও বোন কনিকা আফরোজের নাম এসেছে। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে মোনার্ক হোল্ডিংস লিমিটেড ও ডিআইটি কো-অপারেটিভের নাম এসেছে। ডিআইটি কো-অপারেটিভের চেয়ারম্যান আবুল খায়ের হিরু। মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান আর চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। সম্প্রতি শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ তদন্তের প্রায় সবগুলোতেই সাকিব আল হাসান ও তার প্রতিষ্ঠানের নাম এসেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা