× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকদের চক্ষু সেবা দিতে আইফার্মার-ভিশন স্প্রিংয়ের চুক্তি স্বাক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৫ পিএম

কৃষকদের চক্ষু সেবা দিতে আইফার্মার-ভিশন স্প্রিংয়ের চুক্তি স্বাক্ষর

নিজেদের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা সেবা প্রদানের লক্ষ্যে ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এক চুক্তি সম্পন্ন করেছে আইফার্মার। সম্প্রতি ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের গুলশান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইফার্মারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ, হেড অব এগ্রি ইনপুট অ্যান্ড মার্কেটিং রিয়াসাত হায়দার, ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার শাহ সুলতান মহিউদ্দিন ও এর মার্কেটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অ্যাক্টিভেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাঈশা বিনতে মাহবুব। ভিশন স্প্রিং -এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর কান্ট্রি ডিরেক্টর মিশা মেহজাবিন, প্রোগ্রাম ম্যানেজার উম্মে সৌদা ও রিসোর্স মোবিলাইজেশন লিড আশনা আফরোজ।

এই চুক্তির মাধ্যমে ভিশন স্প্রিং, আইফার্মারের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে চশমা প্রদানে সহযোগিতা করবে। 

অনুষ্ঠানে আইফার্মারের প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “সম্মিলিতভাবে আইকেয়ার প্রোগ্রামের প্রথম ধাপে সাশ্রয়ী এবং টেকসই চশমা সেবা প্রদানের মাধ্যমে আইফার্মার তাদের কৃষকদের জীবিকা নির্বাহ স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে সহায়তা প্রদান করবে।” একইসাথে আইফার্মারের এই প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।

আইফার্মার কৃষিসেবা প্রদানের পাশাপাশি কৃষকের সার্বিক উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কৃষকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণসহ অন্যান্য সেবা নিয়েও কাজ করতে বদ্ধপরিকর। অপরদিকে ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেড আই কেয়ার এবং চশমা সেবার মাধ্যমে দেশের দারিদ্র্য ঝুঁকিতে থাকা মানুষের উপার্জন, শিক্ষা, নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা