প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম
২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আর্থিক প্রতিষ্ঠান খাতে গোল্ড স্বীকৃতি অর্জন করেছে আইপিডিসি ফাইন্যান্স। বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএবি) আয়োজিত এই পুরস্কার আর্থিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট গভর্ন্যান্স প্রকাশনায় উৎকর্ষতা তুলে ধরার জন্য প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় এ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আইসিএবি প্রদত্ত এই স্বীকৃতি আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহির সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। আইপিডিসি ফাইন্যান্স টেকসই উন্নয়নকে সুনিশ্চিত করতে এবং তথ্যের সঠিক ও অর্থপূর্ণ উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। এই পুরস্কার সেই অঙ্গীকারের প্রতিফলন। আমরা এই অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।’
সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি প্রতিষ্ঠানটির জবাবদিহিকে সর্বমহলে গ্রহণযোগ্য করতে নিরন্তর প্রয়াস চালায় এবং প্রতিবছরের অ্যানুয়াল রিপোর্টে পরিপূর্ণ তথ্য উপস্থাপনে আন্তরিকভাবে চেষ্টা করে।