প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম
এসএসএলকমার্জের সঙ্গে সেনাকল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চুক্তি স্বাক্ষর
সেনাকল্যাণ সংস্থার উদ্যোগে ‘সেনাকল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ এখন থেকে তাদের গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আরও সহজ ও নিরাপদ সেবা প্রদান করবে। এরই অংশ হিসেবে দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস ইসলাম এবং সেনাকল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পক্ষে এসএসএল সেনটিনেলের সিইও এসএম রাইহান রশীদ, ই-কমার্স সার্ভিসেস বিভাগের প্রধান মো. সাগীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক মৌটুসি হিনা হান্নান এবং এক্সিকিউটিভ ফারহাতুল হাসান নোভেল। অন্যদিকে সেনাকল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী এবং অফিসার ইনচার্জ বাশার আব্দুল্লাহ।
অনুষ্ঠানে জানানো হয়, এই পার্টনারশিপ সেনাকল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং ব্যবহারবান্ধব সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা করা হয়।
পেমেন্ট গেটওয়ের পক্ষ পরিচালক রাইয়ান এস ইসলাম বলেন, এসএসএলকমার্জ সর্বদা আধুনিক পেমেন্ট সমাধান প্রদান করছে এবং ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে।