প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২ পিএম
বারভিডার প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে ইসির সদস্যরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে বৈঠকে মিলিত হন। প্রবা ফটো
বারভিডার প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে রবিবার (৮ সেপ্টেম্বর) ইসির সদস্যরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে বিরাজমান সমস্যা নিরসনে লক্ষে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে নিলাম প্রক্রিয়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত প্রস্তাব করা হলে তা বিবেচনায় নেন এনবিআর চেয়ারম্যান। তিনি বারভিডা হতে তা কর্মদিবস হিসাব করে গণ্য করার মত দেন। ৩০ দিন অতিক্রান্তের পর ৫০ হাজার টাকা জরিমানা বিষয়ে সংশ্লিষ্ট আইনের কাঠামো পরীক্ষা করে পর্যালোচনা করে দেখা হবে বলে তিনি জানান।
এক বিজ্ঞপ্তিতে বারভিডার পক্ষ থেকে এ খবর জানানো হয়। সেখানে আরো বলা হয়, ভ্যাট নিরীক্ষা প্রসঙ্গে ৫ বছরের পরিবর্তে ২ বছর অর্থাৎ (২০২১-২২ এবং ২০২২-২৩) করার প্রস্তাব করলে তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নিবেন বলে আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ততার জন্য ভ্যাট মওকূফ বিষয়সহ অন্যান্য বিষয়েও বারভিডার প্রস্তাব আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন বলে বারভিডার নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বিষয়ে বারভিডার পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামী ৩ /৪ দিনের মধ্যে কোন সদুত্তর পাওয়া যাবে। এনবিআর চেয়ারম্যান অত্যন্ত মনোযোগ সহকারে বারভিডার প্রস্তাব শুনেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, আপনাদের প্রস্তাব বাস্তবসম্মত ও ইতিবাচক। সভায় এনবিআরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মাসুদ সাদিক- সদস্য গ্রেড-১ (শুল্কঃ নীতি ও আইসিটি এবং এ কে এম বদিউল আলম- সদস্য (আয়কর নীতি)।
অন্যদিকে বারভিডার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-২ রিয়াজ রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ আনিসুর রহমান, জয়েন্ট ট্রেজারার মো. সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), মাহবুবুল হক চৌধুরী বাবর প্রমুখ।