প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২ পিএম
ফাইল ফটো
আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে সারয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন পর্ষদ গঠন করা হয়। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউনটেন্ট কাজী মাহবুব কাশেম। আর ব্যাংকটিতে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি শেয়ার থাকায় সরকারের দুই জন সরকারি প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মুহাম্মাদ মনজুরুল হককে সরকার মনোনীত প্রতিনিধি পরিচালক করা হয়।