× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হলেন সৈয়দ আবু নাসের বখতিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯ পিএম

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ছবি : সংগৃহীত

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ সম্পন্ন করেছেন সরকার।

প্রজ্ঞাপনে তাকে নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর এই পদে থাকবেন তিনি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে পরিবর্তন আনা হচ্ছে। ২৮ আগস্ট সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ও সরকারের সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৪ আগস্ট রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ব্যাংকগুলো থেকে আগের চেয়ারম্যানরা পদত্যাগ করেন।

এ ছাড়া সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা